বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

তেলাপোকার উপদ্রব কমাতে ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তেলাপোকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কত কিছুই তো করেছেন, তবুও নিস্তার নেই। অনেকে তো তেলাপোকাকে এতটাই ভয় পান যতটা হয়তো সাপ দেখলেও পান না। আপাতদৃষ্টিতে এটিকে নিরীহ গোছের সাধারণ পোকা মনে হলেও তেলাপোকা কিন্তু ভীষণ ক্ষতিকর! কারণ, ময়লা-আবর্জনাসহ সর্বত্রই এদের বিচরণ। ফলে তার সঙ্গে আপনাতেই চলে আসে নানা ক্ষতিকর রোগ-জীবাণু।


এমন রোগ-জীবাণু নিয়েই ঘরময় ঘুরে বেড়ায়, খাবার-দাবারের ওপর হেঁটে বেড়ায়। ফলে তেলাপোকার গায়ে বা পায়ে লেগে থাকা ক্ষতিকর জীবাণু আমাদের খাবারের সংস্পর্শে আসে। এতে স্বাস্থ্যগত নানা ক্ষতি হয় আমাদের। তাই ঘর-বাড়ি থেকে তেলাপোকা দূর করা জরুরি।

নানা উপায় বাতলেও যখন তেলাপোকাকে ঘরছাড়া করতে পারছেন না তখন জেনে নিন কিভাবে ঘরোয়া তেলাপোকার উপদ্রব কমাবেন-  


চিনি ও বেকিং সোডা-
বেকিং সোডার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না তেলাপোকা। তাই সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে পুরো বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মারা যাবে। সপ্তাহে দুই দিন করে অন্তত তিন সপ্তাহ এই পদ্ধতিটি কাজে লাগাতে পারলে তেলাপোকার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।


বোরিক পাউডার-
বোরিক পাউডার মূলত এক ধরনের এসিডিক উপাদান, যা পোকামাকড়ের যন্ত্রণা কমাতে সহায়ক। তেলাপোকার উপদ্রব বন্ধ করার ক্ষেত্রেও বোরিক পাউডার ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা আর ১ চামচ কোকো পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি বাড়ির সব কোনায় ছড়িয়ে দিন।  এই মিশ্রণে আকৃষ্ট হয়ে বোরিক পাউডার খেয়ে মারা যাবে তেলাপোকা। এ পদ্ধতিও সপ্তাহে তিন দিন করে অন্তত দুই সপ্তাহ অনুসরণ করতে পারেন।

তেজপাতা-
তেলাপোকা তাড়ানোর সবচেয়ে সহজ ও সস্তা উপাদান হলো তেজপাতা। তেজপাতার তীব্র গন্ধ তেলাপোকা একেবারেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়া করে ঘরের প্রতি কোনায় ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দুই দিন এইভাবে তেজপাতা গুঁড়া ছড়িয়ে দিতে পারলে তেলাপোকার উপদ্রব কমে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ