সকাল-সন্ধ্যার অন্যতম সুন্নাত আমল হলো-নবীজির শেখানো তাসবিহ ও দোয়া পড়া। আল্লাহর প্রশংসা করা। আল্লাহর কাছে যাবতীয় অনিষ্টতা ও অকল্যাণ থেকে নিরাপত্তা কামনা করা। হাদিসে পাকে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল-সন্ধ্যার তাসবিহ ও দোয়া তুলে ধরেছেন। তাসবিহ ও দোয়া হলো-
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্ধ্যায় উপনীত হলে বলতেন-
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ ، وَالْحَمْدُ كُلُّهُ لِلَّهِ ، لا شَرِيكَ لَهُ ، لا إِلَهَ إِلا اللَّهُ ، وَإِلَيْهِ الْمَصِيرُ
উচ্চারণ : আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ; ওয়ালহামদু কুল্লুহু লিল্লাহ; লা শারিকা লাহু; লা ইলাহা ইল্লাল্লাহু; ওয়া ইলাইহিল মাছির।’
অর্থ : ‘আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। আল্লাহর রাজত্ব সন্ধ্যায় উপনীত হয়েছে। সব প্রশংসা আল্লাহর এবং তার কোনো শরিক নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার কাছেই ফিরে যেতে হবে।’ (আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, ইবনে হিব্বান, নাসà