সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার রেইসকোর্সে অবস্থিত নূরুল উলূম (নূর মসজিদ) মাদ্রাসায় হিফজ ও নাজেরা বিভাগে অভিজ্ঞ দুইজন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মাদরাসার মুতাওয়াল্লী হাজী মারুফুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ হানিফ জানান, প্রার্থীদের অবশ্যই পূর্ণ কোরআনের হাফেজ, তাজবীদে দক্ষ, মাশকে পারদর্শী এবং সুন্দর লাহানের অধিকারী হতে হবে। পাশাপাশি সুন্নাহসম্মত জীবনযাপনকারী ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। বিবাহিত এবং তাবলীগে সময় দিয়েছেন—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

হিফজ বিভাগের শিক্ষকদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা এবং নাজেরা বিভাগের শিক্ষকদের জন্য ১৩ থেকে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হবে। এছাড়া বছরে দুইবার বেতন সমপরিমাণ বোনাস প্রদান করা হবে এবং নিয়মিত প্রতি বছর নির্ধারিত হারে বেতন বৃদ্ধি করা হবে। প্রতি মাসে শিক্ষকদের জন্য নির্ধারিত ছুটির সুবিধাও থাকবে।

আবেদনের সময়সীমা:

আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ৯টায় বায়োডাটা, শিক্ষাগত ও চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ মাদরাসা অফিসে সরাসরি উপস্থিত হতে হবে।

নূরুল উলূম মাদ্রাসাটি কুমিল্লা মহানগরীর রেইসকোর্স এলাকায় জেলা তাবলীগ মারকাজ নূর মসজিদে অবস্থিত। মনোরম পরিবেশ ও প্রশস্ত ক্যাম্পাসসহ এটি দীর্ঘদিন ধরে তালীম-তরবিয়তে সুনাম অর্জনকারী একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

যোগাযোগ: ০১৬৪৪-৪৭৩৪৪৭, ০১৮১৮-৪২২৬২৫

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ