শিক্ষা, সেবা ও দাওয়াহ নিয়ে কাজ করা আলোচিত সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন ১৫ জনকে পূর্ণকালীন চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে-
ক. আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শে বিশ্বাসী
খ. সদ্য স্নাতক/স্নাতকোত্তর/দাওরায়ে হাদীস (ফাইনাল সেমিস্টারের ছাত্ররাও আবেদন করতে পারেন)
গ. নেতৃত্বের গুণাবলি, পরিশ্রমী, চিন্তাশীল, সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ও দায়িত্বশীল
ঘ. বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ
ঙ. কম্পিউটার ব্যবহারে দক্ষ
চ. ইসলাম ও মানবসেবার জন্য নিরলসভাবে সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা
সুযোগ-সুবিধা:
● মাসিক বেতন ১৮ হাজার টাকা (প্রথম ৬ মাস পরে কর্মদক্ষতার ভিত্তিতে ফাউন্ডেশনের নীতিমালা অনুà