সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ।

এ ছাড়া বিএনসিসির সদস্য, সেনা সদস্যদের সন্তান ও টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

সাধারণ ট্রেডের (নারী ও পুরুষ) জন্য এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০০ থাকতে হবে। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বয়স ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হওয়া যাবে না।

টেকনিক্যাল ট্রেডের (নারী ও পুরুষ) জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ থাকতে হবে। কারগিরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বয়স ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না। শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য, অর্থাৎ ১৭ থেকে ২২ বছর।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবিবাহিত ও অবশ্যই সাঁতার জানতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। খুদেবার্তা পাঠানোর নিয়ম বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। জরুরি প্রয়োজনে যেকোনো অপারেটর থেকে সরাসরি ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে অথবা sainik@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

নির্বাচন পদ্ধতি

কয়েক ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড–বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

আবেদনের সময়সীমা: ২১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ