সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আর্জেন্ট ক্রাইসিস অ্যান্ড ডেভেলপমেন্টের অধীনে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর এলাকায় বন্যাদুর্গত হতদরিদ্র পরিবারের জন্য স্বল্প সময়ে ১ হাজার গৃহনির্মাণ প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আজ (০৩ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৭ থেকে ২২ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার (সিভিল)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ল্যান্ড ডেভেলপমেন্ট, বাড়ি/ভবন, রাস্তা, কালভার্ট ইত্যাদি সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা

শর্ত: প্রার্থীকে একাধিক প্রজেক্টের সমন্বয়ক হিসেবে প্রজেক্ট সাইটে কাজ করতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: প্রজেক্টে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর

বেতন: ১৭,০০০-২২,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: থাকা-খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য ভাতা ও সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে।

শর্তাবলি

ইসলাম এবং মানবকল্যাণের জন্য নিজেকে অবশ্যই নিয়োজিত করার মানসিকতা থাকতে হবে।

মোটরসাইকেল চালনা ও সাইটের অবস্থানের সাথে মানিয়ে চলার দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়প্রত্র/জন্মনিবন্ধন সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপি 'আস- সুন্নাহ ফাউন্ডেশন'-এর ঠিকানায়: jobs@assunnahfoundation.org ই-মেইল-এর মাধ্যমে আগামী ১০ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ