সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

ধর্ম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়টিতে দু'টি পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।


পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৩)।

যোগ্যতা: স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা ও গ্রেড: ৫টি (গ্রেড-২০)।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন: প্রার্থীরা ফরম পূরণ ও বিস্তারিত জানতে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিজিট করুন।

আবেদন ফি: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, অফিস সহায়ক পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়: ২৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ