সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২ ক্যাটাগরি পদে ১০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর বিকাল ৫টা  পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার প্রসেসিংসহ ওয়ার্ড, ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

গ্রেড: ১৩তম।

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর।

গ্রেড: ২০তম।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

যেসব জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই: ১ নম্বর পদের ক্ষেত্রে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, ভোলা, হবিগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

২ নম্বর পদের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর ও জামালপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধু সরকারি/বেসরকারি এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০২৩ সালের ১ সেপ্টেম্বর প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে ক্লিক করুন।

আবেদন ফি: অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২৩।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ