|| মুহাম্মদ উসামা হাবীব ||
হজ্জে মাবরুর—হজের অধিকাংশ মর্যাদা ও চূড়ান্ত প্রতিদান প্রাপ্তির অন্যতম শর্ত। হাদিসের বর্ণনার দিকে তাকালে আমরা এমনটিই জানতে পারি। যেমন, বুখারি-মুসলিমের এক প্রসিদ্ধ বর্ণনায় আছে—হজ্জে মাবরুর, এর চূড়ান্ত বিনিময় তো কেবল জান্নাত। (সহিহ বুখারি: ১৭৭৩, সহিহ মুসলিম: ১৩৪৯)
আল্লাহ তায়ালার নিকট সর্বোত্তম আমল কী—এর তালিকা দিয়েছেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতেও ঈমান ও জিহাদের পরই হজ্জে মাবরুরের কথাই উল্লিখিত। যেমন, বুখারির এক হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসুলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তখন তিনি বলেন, হজ্জে মাবরুর। (সহিহ বুখারি: ১৫১৯)
কিন্তু হজ্জে মাবরুরের মানে কী? আমাদের কষ্টের হজ, মাবরুর হবে কীভাবে? সে জন্য আà¦