শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’ চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন 

ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পশ্চিম তীরে একটি ব্যক্তিমালিকানাধীন ফিলিস্তিনি আঙুরবাগান থেকে চুরি করে আঙুর নিয়ে যেতে দেখা গেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি পরিবারকে। চুরির এই ঘটনাটি ভিডিও ধারণ করেন সেখানে উপস্থিত অধিকারকর্মীরা।

টাইমস অব ইসরায়েল বলছে, পশ্চিম তীরের হেবরনের উত্তরে হালহুল এলাকায় ‘রিজার্ভিস্টস অ্যাগেইনস্ট টেরর’ নামে ইসরায়েলি কর্মীদের একটি দল ওই আঙুরবাগানের মালিক ফিলিস্তিনি কৃষকদের সহায়তা করতে সেখানে গিয়েছিল। তাদের ধারণ করা ভিডিওতে শিশুদের নিয়ে একটি অবৈধ বসতি স্থাপনকারী পরিবারকে বাগান থেকে আঙুর নিতে দেখা যায়।

ওই দলের সদস্য আভিয়াদ হোমিনার-রোজেনব্লুম বলেন, আইডিএফ এলাকাটিকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করে সেখানে অবস্থানরত ফিলিস্তিনি কৃষক ও ইসরায়েলি অধিকারকর্মীদের সরিয়ে দেয়। তাদের সেখানে যেতে আগে থেকে সমন্বয় বা অনুমতির প্রয়োজন ছিল বলে জানানো হয়।

তবে বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়া হয়নি।

পরে অধিকারকর্মীরা তাদের কাছে এগিয়ে গেলে বসতি স্থাপনকারীরা নিজেরাই সেখান থেকে চলে যায় বলে জানান হোমিনার-রোজেনব্লুম। তিনি আরো বলেন, অধিকারকর্মীরা ফিরে যাওয়ার পর দেখতে পান, তাদের যানবাহনের কয়েকটি টায়ার ফুটো করে দেওয়া হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ