আন্তর্জাতিক ডেস্ক
একটি ওমরা সফর থেকে শুরু হয়েছিল সমস্যা চিহ্নিত করার কাজ। আর সেই কাজই পরবর্তী ১০ বছরে রূপ নেয় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সাউন্ড সিস্টেম উন্নয়নের বড় এক প্রকল্পে।
১৯৯৭ সালে তুরস্কের অডিও প্রকৌশলী আহমেদ টেকিন টুপুজদাগ ওমরা পালনের উদ্দেশ্যে মদিনায় যান। সে সময় মসজিদে নববীর ভেতরে নামাজের ইমাম ও মুয়াজ্জিনের কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না বলে তাঁর নজরে আসে। অতিরিক্ত প্রতিধ্বনি ও শব্দের প্রতিক্রিয়ার কারণে অনেক জায়গায় শব্দের স্বচ্ছতা নষ্ট হচ্ছিল।