আন্তর্জাতিক ডেস্ক
লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির তিন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক।
গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল মান্দাব প্রণালি দà