সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চাতরা জেলার সিমারিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্য সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে বিধ্বস্ত হয়। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি. সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-কে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই দুর্ঘটনায় মারা গেছেন।
এনডিটিভি-র এক প্রতিবেদনে জানানো হয়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর সেটি নিখোঁজ হয় এবং পরে সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় প্র