মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী
১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়—ভারত ও পাকিস্তান। এশিয়া উপমহাদেশের ইতিহাসে এ ঘটনা এক অনন্য অধ্যায়। উভয় দেশই একসাথে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তি পেলেও, স্বাধীনতা দিবস পালনের তারিখে দেখা যায় ভিন্নতা। পাকিস্তান পালন করে ১৪ আগস্ট , আর ভারত পালন করে ১৫ আগস্ট। প্রশ্ন জাগে, কেন এই পার্থক্য?
ঔপনিবেশিক সাম্রাজ্য পতনের দ্বারপ্রান্তে ব্রিটিশ সংসদে গৃহীত আইনে নির্ধারিত হয়েছিল—১৯৪৭ সালের ১৫ আগস্ট রাত ১২টা থেকে ভারত ও পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ, আন্তর্জাতিক আইনি দৃষ্টিতে উভয়ের স্বà¦