ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৬৯ জন নিহত হয়েছেন। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৯৯ এবং আহত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৫৭৫ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা নেওয়ার চেষ্টা করার সময় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এভাবে ত্রাণ সংগ্রহের চেষ্টাকালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০৭ জনে এবং আহত হয়েছেন ১৩ হাজার ২১ জন। বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্à
