বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা সাম্প্রতিক সংঘাতে দেখা সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেম। এই সংখ্যা ৭০ শতাংশর বেশি। নারীদের প্রতি সহিংসতার বিষয়ে আল জাজিরাকে তিনি  এ কথা বলেছেন।


তিনি বলেন, গাজায় যারা কাজ করছে তাদের দুর্ভোগ ও ভয়াবহতার মাত্রা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নরকের মধ্যে যদি কোনো ফিলিস্তিনি নারী বা শিশু থাকে তার মানে হলো মানবতা, মর্যাদা, নিরাপত্তাসহ যেকোনো কিছু থেকে তাদের বঞ্চিত রাখা। এই শাস্তি সাধারণত শান্তি বা সংঘাতের সময় নারী বা শিশুদেরকে দেওয়া হয়।


গাজায় মাত্র দুই মাসে ১৬ হজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১১৫টি শিশু। আর শিশুদের জন্য এই সংঘাত সবথেকে বেশি মারাত্মক। ৭ অক্টোবর থেকে গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।