শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

২৫ দিন হেঁটে মক্কা থেকে মদিনায় এক প্রতিবন্ধী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পবিত্র শহর মক্কা থেকে ২৫ দিনে পায়ে হেঁটে নবীর শহর মদিনা পৌঁছান প্রতিবন্ধী পর্যটক আহমদ ইয়াহইয়া আসিরি। খবর আল-আরাবিয়া ডটনেট। 

আহমদ ইয়াইহিয়া বলেন, অসুস্থতার কারণে দুই বছর বয়সে তার ডান পা অবশ হয়ে যায়। সেটা আর বড় হয়নি, বাম পা থেকে ডান পা পাঁচ সেন্টিমিটার ছোট।

এভাবেই জীবন চলতে থাকে। ত্রিশ বছর বয়সে তিনি নিজেকে প্রস্তুত করা শুরু করেন। তার ভাষায়, ‘চার বছর আগে, আমি হাঁটার জন্য মনস্থির করি। বিশেষ করে করোনা মহামারির যুগে হাঁটা শুরু করি। আমার উদ্দেশ্য ছিল, সমাজের প্রতিবন্ধীদের এই বার্তা পৌঁছে দেওয়া যে, তাদের প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা হাঁটতে বের হতে পারে এবং তাদের সম্পর্কে সমাজের ধারণা পরিবর্তন করতে পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমি পঙ্গু বলেই গর্বিত। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

শুরুতে আহমদ ইয়াইহিয়া দিনে ৪৫ মিনিট করে হাঁটতেন। তিনি বলেন, ‘আমি খামিস মুশাইত থেকে (দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের একটি পার্বত্য অঞ্চল) হেঁটে আবহার আছির পর্বতমালা পর্যন্ত চার দিনে গিয়েছি। ভবিষ্যতে আমি দেশ-বিদেশে পর্বতারোহণে অংশগ্রহণ করতে চাই।’

গত বছর জাতীয় দিবসে তিনি রাজধানী রিয়াদের আল খারজ থেকে আতিকা জামে মসজিদে হেঁটে যান।

মক্কার মসজিদ আল নাঈম থেকে হেঁটে মদিনা মোনাওয়ারা পর্যন্ত হেঁটে পৌঁছান ২৫ দিনে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার।

সৌদি গণমাধ্যমে আহমদ ইয়াহইয়ার যাত্রাকে অদম্য যাত্রা বলে অভিহিত করেছে তার এই কাজ প্রমাণ করে, কোনো কাজে অটল থাকলে সেটা করা সম্ভব। আহমদ ইয়াহইয়া হেঁটে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই বার্তাই দিয়েছেন।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ