সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

চাঁদে ভূমিকম্প রেকর্ড করলো ভারতের চন্দ্রযান-৩


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছনোর পর থেকেই নানারকম খবর আসছে৷ কখনো কখনো এটি নতুন প্রাকৃতিক পদার্থ খুঁজে পাচ্ছে, আবার কখনো দক্ষিণ মেরুর চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের উপস্থিতি শনাক্ত করছে৷ এবার চাঁদে ভূমিকম্পের খবর দিলো এ চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, চাঁদের মাটিতে ভূমিকম্প হয়ছে ও সেই প্রাকৃতিক ভূমিকম্প রেকর্ডও করেছে এ মহাকাশযান। গত ২৬ আগস্ট এ ঘটনা রেকর্ড করে পৃথিবীতে সংকেত পাঠায় ল্যান্ডার বিক্রম।

ইসরো জানায়, ল্যান্ডার বিক্রমের সঙ্গে যুক্ত লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড এ ভূমিকম্প রেকর্ড করে। প্রজ্ঞান রোভার ও অন্যান্য পেলোডগুলোও এ সম্পর্কিত উপাত্ত পাঠিয়েছে। এসব উপাত্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা৷ তাদের দাবি, আইএলএসএ পেলোড যে ভূমিকম্প রেকর্ড করেছে, তা প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই মনে হচ্ছে।