||ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ||
শীতের মৌসুমেও ডেঙ্গু সম্ভব, যদিও সাধারণত এটি উষ্ণ জলবায়ুর সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর সংক্রমণ বর্ষা মৌসুমের পর, অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসেও দেখা যাচ্ছে, যা একটি উদ্বেগজনক প্রবণতা। জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে এবং তাপমাত্রা বেশি থাকলে এবং আর্দ্রতা বেশি থাকলে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গুরোগী।রোববার (২৩ নভেম্বর ২০২৫) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন ডেঙ্গুরোগী।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৪ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৯০ হাজার ২৬৪ জà