আসন্ন ইদুল ফিতর উপলক্ষে মার্কেট- শপিংমলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। এই ভিড় ও জ্যামের শহরে অনেকে কেনাকাটা করেন অনলাইনে। আর অনলাইনে কেনাকাটা আমাদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলেছে। কেনাকাটায় সময় ও শ্রম দুটোই বাঁচে। এ কারণে বর্তমানে অনলাইন বিজনেসও ফুলে ফেঁপে উঠেছে। ক্রেতারা ঘরে বসে নিজের পছন্দের পণ্যটি হাতে পাচ্ছেন। অনলাইন মার্কেট থেকে ক্রয়-বিক্রয় করে লাভবান হচ্ছে উভয়পক্ষই। তবে অনলাইন শপিংয়ের যেমন সুবিধা আছে, তেমন কিছু অসুবিধাও আছে।
অনেকেই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে নানাভাবে প্রতারিত হন। অনেক সময় ছবির সঙ্গে পণ্যের কোনো মিল থাকে না। আবার কখনো অগ্রিম টাকা দেয়ার পরও পণ্য হাতে পান না অনেকেই।
তাহলে কি প্রতারণার ভয়ে অনলাইন থেকে কেনাকাটা বন্ধ করে দেবেন?
একদমই নয়। বরং অনলাইনে পণ্য কিনে যাতে ঠকতে না হয়, তার জন্য হতে হবে সতর্ক। কিছু বিষয় খেয়াল