শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

প্রাণের ঝুঁকি নিয়ে দুই হিন্দু শিশুকে বাঁচালেন দুই মুসলিম যুবক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বিকাশনগর এলাকায় মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই মুসলিম যুবক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা তীব্র স্রোতের শক্তি খালে পড়ে যাওয়া দুই হিন্দু শিশুকে উদ্ধার করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সর্বত্র প্রশংসায় ভাসছেন ওই দুই যুবক।

জানা গেছে, গত ১৬ মে খেলতে খেলতে অসাবধানতাবশত দুই শিশু শক্তি খালে পড়ে যায়। খালের পানির স্রোত অত্যন্ত তীব্র হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে শুয়াইব ও করম নামের দুই মুসলিম যুবক নিজের জীবনের পরোয়া না করে পানিতে ঝাঁপ দেন এবং শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে দীর্ঘ চেষ্টার পর তারা দুই শিশুকে পানির বাইরে নিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাদের সাহসিকতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।

উদ্ধারের পর শিশু দুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তারা এখন আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার পর এলাকায় দুই যুবকের মানবতা ও সাহসিকতার ব্যাপক প্রশংসা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে মন্তব্য করেছেন, এ ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার উজ্জ্বল উদাহরণ; যেখানে ধর্মের বিভেদ ভুলে মানুষের জীবনকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ