সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নরসিংদীর মাধবদীতে পরীক্ষকের দায়িত্বে থেকে নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে এইচএসসির (আলিম) উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে মো. নাসির উদ্দিন নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।

অভিযুক্ত মো. নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করেছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের অভিযুক্ত মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।

এছাড়া উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবন দায়িত্ব পালনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ওসি মো. কামাল হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের কাছে এ ঘটনার একটি ভিডিও আছে। আমরা যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ