বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

চট্টগ্রামে সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ: চসিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম নগরে কোরবানির দিন সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে অনেক স্থানে দ্বিতীয় ও তৃতীয় দিনও বর্জ্য থাকতে দেখা যায়। একই সঙ্গে অনেক এলাকায় বর্জ্য পূর্ণাঙ্গরূপে পরিষ্কার না করা এবং প্রয়োজনীয় পরিমাণ ব্লিচিং পাউডার না ছিটানোর কারণে গন্ধও ছড়ায় বলে অভিযোগ নগরবাসীর।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগ নগরের বর্জ্য অপসারণ করে।

জানা যায়, গত বৃহস্পতিবার কোরবানির পশু জবেহের পরই সকাল ৯টা থেকে চসিক বর্জ্য অপসারণ কাজ শুরু করে। এরপর সন্ধ্যার মধ্যে অপসারণ কাজ শেষ করা হয়। এবার পরিচ্ছন্ন কাজে প্রস্তুত ছিল চসিকের ৩ হাজার ২০০ কর্মী। ৪১টি ওয়ার্ডে প্রায় ৪০০ ভ্যান গাড়ি, ৩৭৯টি ডাম্প ট্রাক, পে-লোডার গাড়িতে বর্জ্য অপসারণ করা হয়। চসিক এবার ৫ হাজার ৭০০ কেজি ব্লিচিং পাউডার ছিটিয়েছে এবং বর্জ্য ফেলার জন্য ৩৮ হাজার পলিথিন বিতরণ করে।

চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, ডাম্প ট্রাক, পে-লোডার, ভ্যানসহ ৩৭৯টি গাড়িতে বর্জ্য অপসারণ করা হয়। বর্জ্য অপসারণের জন্য নগরীর ৪১টি ওয়ার্ডকে উত্তর ও দক্ষিণ জোনে ভাগ করা হয়। উত্তর-দক্ষিণের ২২টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হয় আরেফিন নগরের আবর্জনাগারে এবং পতেঙ্গা-বন্দর এলাকার ১৯টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হয় হালিশহরের আবর্জনাগারে। সন্ধ্যার মধ্যেই সবগুলো আবর্জনা অপসারণ করা হয়েছিল।

তিনি বলেন, কোরবানির দ্বিতীয় ও তৃতীয় দিনও পশু জবেহ করা হয়। সেগুলো গতকালও অপসারণ করা হয়। এবার যথেষ্ট পরিমাণ ব্লিচিং পাউডারও ছিটানো হয়।

জানা যায়, এবার চসিক পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ করে। নগরবাসী যাতে প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করেন এবং জবাই শেষে চসিকের সরবরাহ করা পলিথিন ব্যাগে বর্জ্য ভরে নির্দিষ্ট পয়েন্টে রেখে যান, সে বিষয়ে প্রচারণা চালানো হয়। বেলা ২টা থেকে নগরের ৪১টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক গাড়ির ব্যবস্থা রাখা হয়েছিল।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ