বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বাইক চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা খাদে উল্টে প্রাণ গেল যাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খাদে উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ এক যাত্রী এবং মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম খালেদা আক্তার (৫০)। মৃত খালেদা রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের থলিয়াঘোনা এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার ও ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করলে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন।

তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি পড়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা খালেদা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত হন অটোরিকশা চালক, এক যাত্রী এবং মোটরসাইকেল চালক। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ