বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে তানযীমুল মাদারিসের উদাত্ত আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আহুত খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কওমি শিক্ষাবোর্ড তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া।

মঙ্গলবার (১১ নভেম্বর) বোর্ডের সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদ এক বার্তায় এই আহ্বান জানান।

বার্তায় বলা হয়, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সার্বিকভাবে সফল করার জন্য তানযীমভুক্ত মাদরাসাসমূহের মুহতামিম সাহেবান, আসাতেযায়ে কেরাম, তালাবা এবং সর্বস্তরের মুসলিম জনসাধারণকে উক্ত সম্মেলনে যোগদান করার জন্য আহ্বান করা যাচ্ছে।

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ খতমে নবুওয়ত মহাসম্মেলনের আয়োজন করেছে। এই মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা অংশ নেবেন। এছাড়া সারাদেশ থেকে তৌহিদি জনতার ঢল নামবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এই মহাসম্মেলন সফল করতে ব্যাপক তৎপরতা চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ