বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে আগুনে পুড়লো ৬ ঝুট গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়টি ঝুট গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৬টা ২২ মিনিটে আমবাগ বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ