বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহেশখালীতে ধর্ম অবমাননার অভিযোগে উত্তম কুমার দে নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ অক্টোবর মধ্যরাতে চিরুনি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। এর আগে সমাজ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) নিয়ে বিরূপ মন্তব্য করেন উত্তম কুমার দে ও অসীম দে নামে দুই হিন্দু যুবক।

এ ঘটনার পর আলেম সমাজ সোচ্চার হয়ে প্রশাসনকে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালে দুই অভিযুক্তকে অতিসত্বর আইনের আওতায় আনার নির্দেশ দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেদায়েত উল্লাহ। সংবাদ মাধ্যমকে পাঠানো এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনও জানান- ধর্ম নিয়ে কটুক্তি করা যুবকদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সব