রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরো এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনাটি ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের গোবিন্দ্র শীলের ছেলে পার্থ শীল (২০) ও একই উপজেলার পাচ্চর গ্রামের পান্ডব দাসের ছেলে অয়ন দাস (২০)। আহত শিক্ষার্থী হলেন একই উপজেলার পাচ্চর গ্রামের সীমান্ত (২১)। এরা তিনজনই একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণীর ক্লাস শেষে তারা বাড়ি ফিরছিল তিন বন্ধু। এসময় বন্দরখোলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনির দেয়ালের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আরো একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ