রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে ইউনিয়ন পরিষদকে ক্ষমতার অপব্যবহার করে নিজের আশ্রয়স্থল সৃষ্টি করার অভিযোগে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অভিযোগগুলো স্থানীয় সরকার বিভাগ সরেজমিনে খোঁজ খবর নিয়ে তদন্ত করে সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৫২(২) ধারা মোতাবেক প্রজ্ঞাপনের আদেশ বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ ইউপি-১ শাখার উপ-সচিব ড. মাসুরা বেগম প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য পদ ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ