রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

পাঁচবিবিতে ‘পকেট কমিটি’ বাতিলের দাবি বিএনপির এক পক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা হারুন রশিদ ডিপনের ওপরে সন্ত্রাসী হামলা ও মেয়াদ উত্তীর্ণ পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি উপজেলা একটি পকেট কমিটি গঠন করেছে। পকেট কমিটির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে গত ৫ আগস্টের ফ্যাসিট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম হয়েছে। তারা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দল থেকে দূরে সরিয়ে রাখছে। গত ১৪ অক্টোবর সাইফুল ইসলাম ডালিমের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির যুবনেতা হারুনুর রশিদ ডিপনের ওপর হামলা চালিয়ে জখম করা হয়। মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল পকেট কমিটি ভেঙে গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্থান দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শাহাদৎ হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী, আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ধরঞ্জী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও উপজেলার ৮ টি ইউনিয়নসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ