রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

এতিম তহবিলের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর ( উত্তর )প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ব্যাংক থেকে এতিম তহবিলের ৮ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন অফিস সহায়ক আল-মামুন। এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত ১৬ ও ১৭ অক্টোবর দুটি চেকের মাধ্যমে এ টাকা হাতিয়ে নেওয়া হয়।

বিষয়টি জানাজানি হওয়ার চার দিন পর সমাজসেবা অফিস থেকে সোমবার দুপুরে থানায় একটি অভিযোগ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তও হচ্ছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালাব। তবে সমাজসেবা বিভাগকে অডিট করে সুনির্দিষ্টভাবে কত টাকা নিয়েছে- তা জানাতে বলেছি।

টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এসএম আনোয়ারুল আবেদীন।

তিনি  বলেন, শুনেছি দুটি চেকের মাধ্যমে এতিম তহবিলের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ ছাড়াও আইনগত ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, আমরা পুরো বিষয়টি অবগত। ইতোমধ্যে ওই অফিস সহায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিদের্শনা দেওয়া হয়েছে। সে মোতাবেক কাজও হচ্ছে। এ ছাড়াও তাকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ