শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিশ্বনবী সা. কে কটূক্তির প্রতিবাদে আটপাড়ায় তাওহিদী জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এবং ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ, বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ আটপাড়া উপজেলা শাখা।

আজ বুধবার (২ অক্টোবর) নেত্রকোনার আটপাড়া উপজেলার হেফাজত সভাপতি মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে মাওলানা ইকরামুল হাসান মোহাম্মদ এরশাদ ও মাওলানা মাহবুবুর রহমান এর পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, শাতিমে রাসুলের শাস্তি ফাঁসি চাই। মোদি সরকার যদি উপযুক্ত বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্রীয় নির্দেশনা আসলে প্রয়োজনে বাংলাদেশ থেকে নবীপ্রেমিক তাওহিদী জনতা ইন্ডিয়ার দিকে লংমার্চ করতে বাধ্য হবে।