বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে পালানোর চেষ্টা, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈধ মনে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তাদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালও আছেন।

ডিএমপি আদাবর থানায় মেহেদী হাসান চৌধুরীর নামে ও রিয়াজ মাহমুদ আয়নালের নামে জিএমপি বাসন থানায় দুটি পৃথক হত্যা মামলা রয়েছে বলেও জানা যায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানার ওসি মো. শাহিন উদ্দিন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের সৌমিত্র সরকার। তবে অপর দুজনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। আটক ব্যক্তিত্বদের মাঝে প্রাইভেটকার চালকও রয়েছেন।

গণমাধ্যমকে দেওয়া পুলিশের এ তথ্যে জানা যায়, স্থলপথে মহেশপুর সীমান্ত হয়ে ভারতে যাওয়ার জন্য পাচার চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সঙ্গে যোগাযোগ করেন, গাজীপুরের রিয়াজ মাহমুদ আয়নাল। সকলে মিলে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে, মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এবং ঝিনাইদহের উদ্দেশে রওনা করেন। তথ্য জেনে প্রথমে বেলা দেড়টার দিকে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে জেলা শহরের প্রধান বাসস্ট্যান্ডে তল্লাশি চালানু হয়।

এক পর্যায়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমানসহ পুলিশ সদস্যরা প্রাইভেটকারটি সনাক্ত করতে সক্ষম হন এবং তাদের থানায় হাজির করেন। দীর্ঘ কয়েক ঘণ্টা এ খবর গোপন রাখা হয়। পরবর্তী পর্যায়ে যাচাই-বাছাই করে ঝিনাইদহ পুলিশ রাত ৯টার দিকে নিশ্চিত হন যে, আটক ব্যক্তিদের মধ্যে সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী রয়েছেন,  তিনি ঢাকার আদাবর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার অন্যতম আসামি। গ্রেপ্তারদের ঝিনাইদহ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ