বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি>>

বিএনপির চেয়ার পারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধায় ৬ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বি এন পির একাংশ হাসপাতাল রোড অস্হায়ী কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে ও পরিচালনায় শ্রমিক দলের সভাপতি ইয়াদ আলী।

মো. মহিউদ্দিনের কোরআন তেলায়ত পর প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা বি এন পির সাবেক যুগ্মআহ্বায়ক ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামসুদ্দিন মিয়া ঝু্নু।

প্রধান বক্তা বলেন, বিএনপি আজ ষোলো বছর পর মুক্ত বাতাসে অলোচনা করতে পেরেছে। ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের বাক স্বাধীনতা বন্ধ করে রেখেছিল। পুলিশের কনস্টেবল এসে আমাদের সভা, সমাবেশ, মিছিল ও আলোচনা সভা বন্ধ করে দিয়েছে। ষোলো বছর সকল নেতা কর্মী জেল জুলুম ও অত্যাচারের মধ্যে দিন কাটিয়েছে। আজ দেশের সকল মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি করে না।আমাদের কোন নেতা কর্মীরা থানায় দালালি করে না, দুই একজন ফ্যাসিবাদী সরকারের দাললদের সাথে দালালি  করলে তা প্রতিহত করবো।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক  মজিবুর রহমান বাবু,আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাশারুল বারী,  পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলি সরদার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইমরুল ইসলাম,বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুর রহমান, বোয়ালমারী পৌরসভার কমিশনার আজিজুল হক, ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক বুড়াইচ ইউপি বিএনপি জামশেদ, ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ