বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মহেশখালীতে পাহাড় ধসে বাবার মৃত্যু, আহত মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মহেশখালীতে পাহাড় ধসে বাবার মৃত্যু, আহত মেয়ে

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) :

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া বালাগুনিয়া পাড়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে আবদুশ শুক্কুর প্রকাশ মনু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার মেয়ে মোস্তারি (২৫)।

নিহত আবদুশ শূক্কুর মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ঝাপুয়া এলাকার মকবুল সিকদারে পুত্র।

জানা যায়, ১৯ আগস্ট (সোমবার) সকাল ১০ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এই ঘটনা ঘটে। আহত মোস্তারি (২৫) স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ীতে বেড়াতে আসলে এ দুর্ঘটনার শিকার হয় বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহত অবস্থায় আবদুশ শুক্কুরের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। আহত মেয়েকে এলাকাবাসীর সহযোগিতায় চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় তারেক আজিজ ছোটন জানান, সোমবার ভোরে অঝোর ধারায় বৃষ্টিপাত হয়েছে। সকাল ১০ টার দিকে তারা বাপ-মেয়ে রান্নাঘরে বসে আলাপকালে এ পাহাড় ধসের ঘটনা ঘটে প্রাণহানী হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা জানান, ভারী বৃষ্টিতে সকালে হঠাৎ পাহাড় ধসে রান্না ঘরে মাটি চাপা পড়লে মনু নামে একজনের মৃত্যু হয় এবং তার মেয়ে মোস্তারি আহত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ