বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানো ও চাঁদাবাজি বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: গত সোমবার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সাক্ষাৎ করেছে।

এসময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা করাসহ নারায়ণগঞ্জ থেকে অন্যান্য সকল রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা সহ ঘাট, হাট-বাজার, বাস-ট্রাকস্ট্যান্ড, ফুটপাতসহ বিভিন্ন জায়গায় নতুন করে দখলদার ও সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে এখনি কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তারা।

জেলা প্রশাসক দ্রুতই যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

প্রতিনিধি দলে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ