বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর-আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুইজন গুলিবিদ্ধ হবার খবর পাওয়া গেছে। তবে, প্রাথমিকভাবে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপিনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে থাকে।

এসময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মী সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চার জন সেনাসদস্য আহত হয়েছেন।

এদিকে, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ