বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৪ কিশোর

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি) : মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১৪ কিশোর পেল বাইসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল ৩টায় কাদিপুর ইসলামি যুব সংঘের উদ্যোগে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।  

কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় ও সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

জানা গেছে, কাদিপুর ইসলামি যুব সংঘের উদ্যোগে কিশোরদের নামাজে উৎসাহিত করতে ৪০দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয় ১৩ কিশোর। এ সময় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে বাইসাইকেল এবং অন্যান্যদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজে আগ্রহী হবে। তাদের দেথে অন্যরাও নামাজে আসবে।

তিনি বলেন, তরুণ যুবকরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হচ্ছে। এটা ভালো দিক। এসময় তিনি তরুণদের মাদক ছেড়ে  পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হবার আহব্বান জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মুফতী মোহাম্মদ জাকারিয়া, নাশিদ পরিবেশন করেন কলরব শিল্পী হাফিজ ফখরুল ইসলাম ফুআজ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অনুষ্ঠানে প্রবাসী ও হিফজ সম্পন্নকারীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি খিদমাহ ব্লাড ব্যাংকের সহযোগিতায় ২শতাধিক মানুষের সেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ