বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি): সম্প্রতি ভারতের সঙ্গে রেল যোগাযোগসহ দুই দেশের সরকার প্রধানদের মধ্যে যেসব চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলোকে ‘অসম চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে সিলেট মৌলভীবাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনতিবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তাঁরা। 

শুক্রবার (৫জুলাই) বাদ জুম'আ মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্টে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ‘ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবি’তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা এসব দাবি জানান। 

মিছিলটি কুসুমবাগ পয়েন্ট থেকে সামনে অগ্রসর হলে প্রশাসনের হস্তক্ষেপে পরিপূর্ণভাবে করা সম্ভব হয়নি। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রেল করিডর। এটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে।’ 

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ, জেলা আন্দোলন সহ-সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান (নকিব), ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার সদর শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসহাক আহমদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ