বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মো. রাজু (১৯)।

আজ শুক্রবার (৫ জুলাই) ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।

নিহত রাজু ওই উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়াল গ্রামের হবিবর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে রাজুসহ কয়েকজন মিলে নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যান। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হন রাজু।

এ বিষয়ে লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘প্রতিবাদ জানিয়ে বিএসএফকে আজকেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ