শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

সাভারে ৫ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে ৫টি গাড়িতে আগুন লাগার ঘটনায় সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হেলাল ও সাকিবের মৃ্ত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সাকিব। আগুনে শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল তার। পুড়ে যাওয়া চারটি ট্রাকের মধ্যে তরমুজবাহী একটি ট্রাকের হেলপার ছিল সে।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় একই ট্রাকের চালক হেলাল হাওলাদারের (৩০)। দুর্ঘটনায় শতভাগ দগ্ধ হয়েছিলেন তিনিও।

দগ্ধদের মধ্যে ছয়জনই ছিলেন তরমুজবাহী একটি ট্রাকে। ট্রাকটি বরগুনা থেকে গাজীপুরে যাচ্ছিল। 

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার সেখানেই পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবাল হোসেন নামে এক ট্রাক শ্রমিকের। দগ্ধ হন সাতজন। তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ