শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

নিজেদের অর্থে তৈরী যে মসজিদে নিশ্চিন্তে নামাজ পড়তে পারেন হিজরারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সরকারের দান করা জমিতে ময়মনসিংহের এই মসজিদটি তৈরি হয় কয়েক ডজন হিজড়ার অর্থ এবং শ্রমে। ছবি: সংগৃহীত

ব্রহ্মপুত্রের তীরে টিনের ছোট্ট এই মসজিদটি দেখতে সাদামাটা হলেও স্থানীয় হিজড়াদের জন্য তা খুশির সংবাদ। অন্যান্য মসজিদ থেকে প্রত্যাখ্যাত হওয়া তাদের জন্য দৈনন্দিন ঘটনা। সরকারের দান করা জমিতে ময়মনসিংহের এই মসজিদটি তৈরি হয় কয়েক ডজন হিজড়ার অর্থ এবং শ্রমে। নাম দেওয়া হয় দক্ষিণ চর কালীবাড়ি মসজিদ।

স্থানীয় একটি হিজড়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রহমান আজাদ জানান, বাংলাদেশে এমন মসজিদ এই প্রথম। অন্য একটি শহরেও এমন একটি মসজিদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে স্থানীয়দের প্রতিবাদে তা ভেস্তে যায়।

দক্ষিণ চর কালীবাড়ি মসজিদের ইমাম আবদুল মোতালেব বলেন, হিজড়াদের সাথে বৈষম্যমূলক আচরণ তার ধর্মে শেখায় না। 'আর দশজনের মতো তারাও আল্লাহরই তৈরি।'সবারই ইবাদত করার অধিকার আছে।'

বাংলাদেশে হিজড়া গোষ্ঠির উন্নতি ঘটেছে কিছু ক্ষেত্রে। ২০১৩ সালে হিজড়া পরিচিতিকে স্বীকৃতি দেওয়া হয়। ২০২১ সালে একটি ছোট শহরের মেয়র হিসেবে একজন নির্বাচিত হন। এছাড়া, হিজড়াদের জন্য স্বতন্ত্র মাদরাসা প্রতিষ্ঠা করেছেন অনেক কওমি আলেম। তবে সমাজে এখনো তাদেরকে ছোট করেই দেখা হয়। এছাড়া দারিদ্র্য এবং সহিংসতার শিকার বেশি হন হিজড়ারা।

দক্ষিণ চর কালীবাড়ি মসজিদ ইতিমধ্যেই আশেপাশের মানুষের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্ম দিচ্ছে। ওই এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান, তিনি পর পর দুই সপ্তাহ এই মসজিদে জুমার নামাজ পড়েছেন। তিনি জানান, আগে হিজড়াদের ব্যাপারে অনেক ভুল ধারণা ছিল তার। একই এলাকায় বসবাস এবং একই মসজিদে নামাজ আদায় করার পর থেকে তার এসব ভুল ধারণা ভাঙ্গা শুরু হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ