বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় মিলনায়তনে আজ রবিবার (২৪ মার্চ ২০২৪) দুপুর ২ টায় 'ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম এবং সভাপতির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব (অঃ দাঃ) আবু সাঈদ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নজিবুর রহমান ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মোঃ হাবেজ আহমেদ। অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মোঃ আনিছুর রহমান সরকার, মোঃ আবদুল্লাহ আল মাসুদ এবং সিনিয়র ক্যাটালগার মোঃ আবদুল মবিন মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোঃ হারুনুর রশীদ। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রয়াত কর্মকর্তা-কর্মচারিদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

অন্যদিকে আজ সকাল ৯.০০ টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (ধানমন্ডি ৩২ নম্বর) পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আজ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়, উদ্বোধনকৃত ৩০০ টি মডেল মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও রাজশাহীর হেতেম খাঁ মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ