বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাগজের বই পড়ার মধ্যে আলাদা একটি ‘স্বাদ’ রয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান বলেছেন, পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখক ও মনীষীদের বই পড়তে হবে। আমরা এখন বেশিরভাগ স্মার্টফোন, কম্পিউটার ও ল্যাপটপে পিডিএফ ফাইলে অথবা গুগলে সার্চ করে বই পড়ি। কিন্তু কাগজের বই পড়ার মধ্যে আলাদা একটি স্বাদ রয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আজাদি ময়দানে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কোভিডের কারণে তিন বছর পর আবার রাজবাড়ীতে বইমেলা শুরু হয়েছে। আমরা কেন জানি এখন বই পড়া ও বই কেনা থেকে দূরে সরে গেছি। নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা বেশি বেশি বই পড়ব ও বই কিনব।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাপতি আবু কায়সার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির।

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে জেলা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ২৩টি স্টল স্থাপন করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ