শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


নেত্রকোণার দুর্গাপুরে বাসচাপায় প্রাণ গেল পথচারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

দুর্গাপুর ( নেত্রকোণা ) প্রতিনিধি>

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে পিকনিকে আসা একটি বাসের চাপায় আব্দুর রশিদ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ( ১৯ ফেব্রুয়ারি ) দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পথচারী ওই ইউনিয়নের বিজয়পুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে বিজয়পুরের দিকে আসছিল প্রান্তিক সুপার নামের পিকনিক বাসটি। পথে কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা নামক এলাকায় এসে পথচারী আব্দুর রশিদকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক বাসটি পালি