শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

পঞ্চগড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে ‘খতমে নবুওয়ত আক্বিদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) রাজনগরের পঞ্চগড় কমিউনিটি সেন্টারে কাদিয়ানি ফেতনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হান্নান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী শুয়াইব ইবরাহীম।

বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষন পরিষদ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক জনাব ক্বারী আব্দুল্লাহ, উপদেষ্টা মাওলানা মাহমুদুল আলম, সাবেক পৌর মেয়র জনাব তৌহিদুল ইসলাম প্রমুখ।

আকিদায়ে খতমে নবুওয়ত বিষয়ে সেমিনারে বক্তারা বলেন, খতমে নবুওয়ত আকিদা ইসলামের অপরিহার্য একটি ধর্ম বিশ্বাস। খতমে নবুওয়ত আকিদার অর্থ হল, আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অগণিত নবী-রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সবশেষে হযরত মুহাম্মাদ সা.কে শেষ নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে মানুষের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবী মুহাম্মাদ সা. এর পরে আর কোনো নবী বা রাসুলের প্রয়োজন নেই। সুতরাং হযরত মুহাম্মাদ সা. সর্বদিক থেকে সর্বশেষ নবী ও রাসূল। তার পরে নতুন কেউ নবী হয়ে আসবে না। এই ধর্ম বিশ্বাস অটুট থাকলে ইসলাম কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। অন্যথায় ইসলাম চিরস্থায়ী ধর্ম হিসেবে বাকি থাকে না। 

সেমিনারের ইশতেহারে বক্তারা অনতিবিলম্বে কাদিয়ানিদের সরকারীভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করার দাবি জানান ।

সেমিনারে পঞ্চগড়ে আহমদনগরে কাদিয়ানীদের আহুত আগামী ২৩, ২৪, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ -এর তথাকথিত সালানা জলসা বন্ধের দাবি করা হয়। অন্যথায় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণন পরিষদ আপামর সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ