শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

যাত্রাবাড়ী মাদরাসার খতমে বুখারি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসার ফারেগীন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান আজ।

জানা যায়, আসরের পর থেকে জামিয়ার প্রায় আড়াই হাজার শিক্ষার্থীদের নিয়ে বুখারির শেষ সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে জামিয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

জামিয়ার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান জানান, খতমে বুখারি উপলক্ষে জামিয়া প্রাঙ্গণে ইতোমধ্যে সারাদেশ থেকে ওলামায়ে কেরাম ও ইলমপিপাসু শিক্ষার্থীরা উপস্থিত হতে শুরু করেছেন।

তিনি জানান, আজ বাদ মাগরিব সহিহ বুখারীর শেষ দারস ও দুআ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। দোয়া করবেন বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হকের আমিরুল উমারা মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মাওলানা রিদওয়ান হাসান আরও বলেন, এ আয়োজনে প্রতি বছর মাদরাসা প্রাঙ্গণে ইলমপিপাসু ছাত্র ভাইদের মিলনমেলায় পরিণত হয়। রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মাদরাসা থেকে মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের শেষ সবক ও দোয়া মাহফিলে অংশ নিতে ছুটে আসেন জামিয়া প্রাঙ্গণে।

সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এক রোনাজারি মুখর দীনি পরিবেশ কায়েম হয় মাদরাসায়। শত শত মানুষের পদভারে একটি বিশেষ মুহূর্ত পার করবে মাদরাসা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ