শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নামল ৬.৬ ডিগ্রিতে তাপমাত্রা, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী।

আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যেটি এ জেলায় মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। মাঝারি শৈত্য প্রবাহের কারণে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৮ ডিগ্রি। তাপমাত্রা নেমে শীত বেশি অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, চলতি মাসের শেষ ১২ দিনের মধ্যে ৬ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। এরমধ্যে গত ১২ জানুয়ারি জেলার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬, পরদিন ১৩ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৫, এরপর ১৪ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৭, একদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৮, পরে ২২ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৫ এবং আজ ২৩ জানুয়ারি ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জাহিদুল হক জানান, দেশের উপকূলীয় এলাকায় আজ ও আগামীকাল মেঘমালা সৃষ্টির পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ