বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

তেজগাঁওয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত: ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ওয়াগন দুটি উদ্ধারে দ্রুত কাজ শুরু করা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

ঢাকা রেলওয়ে থানার কর্মকর্তারা জানান, মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে। উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনগুলো রাজধানীতে প্রবেশ করতে পারলেও ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হলে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ