বিশেষ প্রতিনিধি
গত বেশ কয়েক বছর ধরে কোরবানির চামড়া নিয়ে চরমভাবে হতাশ দেশের কওমি মাদরাসাগুলো। এতিম শিক্ষার্থীদের পড়াশোনা এবং লিল্লাহ বোর্ডিংয়ের খরচ যোগাতে অনেকটা বাধ্য হয়ে মাদরাসাগুলো চামড়া কালেকশনের ধারা চালু রেখেছে। তবে আওয়ামী লীগ সরকার অনেকটা পরিকল্পিতভাবে পাশের দেশকে সুবিধা পাইয়ে দিতে দেশের চামড়া শিল্পে ধস নামায় বলে অভিযোগ রয়েছে। প্রতি বছরই চামড়ার দাম নিয়ে কারসাজি হয়ে আসছে। এতে মাদরাসাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
এবার নতুন অন্তর্বর্তী সরকার চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের উদ্যোগ নেয়। সরকারের আশ্বাসে মাদরাসাগুলোর কর্তৃপক্ষও আশাবাদী হয়ে ওঠে। সবার ধারণা ছিল, এবার অন্তত চামড়ার ন্যায্যমূল্য পাওয়া যাবে। এজন্য অনেকে এবার অনেকটা বাড়তি উৎসাহের সঙ্গে চামড়া কালেকশন করেন। কিন্তু দিনà¦
